সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ০৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালাদিয়ার গ্রাম থেকে ইয়াবা জব্দ ও কারবারিকে গ্রেফতার করেছে। 


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মাদককারবারির নাম আব্দুর রহমান (৫২)। সে বালাদিয়ার গ্রামের মৃত আজের মোল্লার ছেলে

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুর রহমান ও আরেক মাদক কারবারি ইয়াবা বিক্রি জন্য তার বাড়ি গেটের সামনে অবস্থান করছিল। এসময় সেখানে উপস্থিত হলে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। আব্দুর রহমানের দেহ তল্লাশী করা হলে লুঙ্গির ডান দিকে রাখা নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তাকে গ্রেফতার করা হয়।


ইয়াবা জব্দ ও গ্রেফতারের ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।