সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নওগাঁ সীমান্তে ১৪শোি পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন
নওগাঁ সীমান্তে ১৪শোি পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে ১৪শো পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক জন মাদককারবারীকে আটক করেছে। 

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে (৮ জানুয়ারি) কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৪ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানা হতে ৫০ গজ পূর্ব দিকে রফিকের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

এসময়ে ১৪শো পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি বাইসাইকেল এবং ১টি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক চোরাকারবারী মো. গোলাম রব্বানী (৩২), পিতা-মো. নুরুজ্জামান, গ্রাম-নিউটা, পোস্ট-হরতকিডাংগা, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-২,৮৬,০০০/-টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখতে বিজিবি অঙ্গিকারবদ্ধ।’