সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট-কানসাট আঞ্চলিক সড়কের মান্নুমোড়স্থ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগরের বিকল আলীর ছেলে মিলন আলী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাট যাবার পথে মান্নুমোড় নামক স্থানে  বিপরীত থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মিলন আলী সড়কে পড়ে গেলে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এতে তার রক্ত ক্ষরণ হলে সে ঘটনাস্থলে মারা যায়া

এব্যাপারে ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।