সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীতে কমছে না শীতের দাপট, চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
রাজশাহীতে কমছে না শীতের দাপট, চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ

রাজশাহী টানা কয়েকদিন চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসের কারণে কমছে শীতের দাপট। তাপমাত্রা বৃদ্ধি পেলেও অনুভূত হচ্ছে বেশ শীত। শীতের তীব্রতার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।


শনিবার (১০ জানুয়ারি) ভোর ছয়টায় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। সকাল নয়টাতেও এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।


আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে রাজশাহীতে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। কনকনে ঠাণ্ডা হাওয়ায় শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গেল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার (৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও (৯ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 


শীতের প্রভাবে শহর ও গ্রাম-দুই এলাকাতেই স্বাভাবিক জীবনযাত্রায় ভাটা পড়েছে। চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। এ দিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধের সংখ্যা। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।


রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শনিবার কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসের দাপটও কমে যাবে।