সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পত্নীতলায় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ১০ জানুয়ারি ২০২৬ ১২:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ১০ জানুয়ারি ২০২৬ ১২:০৩ অপরাহ্ন
পত্নীতলায় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৩ এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন।

এসময় ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী মোঃ মেহেদী হাসান চাঁদ (৩০) আটক হন। সে ধামইরহাট উপজেলার বীরগ্রামের বাসিন্দা ও আবুল কালাম আজাদের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।