সোমবার, জুন ২২, ২০২৬

লবণ পরিবহনের আড়ালে ১২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১০ জানুয়ারি ২০২৬ ১২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ জানুয়ারি ২০২৬ ১২:১১ অপরাহ্ন
লবণ পরিবহনের আড়ালে ১২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল শুক্রবার (৯ জানুয়ারি) ৯:৫০ ঘটিকায় রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজারের চৈতী মার্কেটের সুপারশপ দোকানের সামনে একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৬ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এ সময় নগদ ২,৫০০ টাকা, ১৩ হাজার কেজি লবণ জব্দ করা হয়েছে। ধৃত ব্যক্তি হাসানুর রহমান (৩৫) সাতক্ষীরার কলোরোয়া থানার মাঝেরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে  রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।