ঈশ্বরদী সাহিত্য পরিষদে কবিতা পাঠের আসর ও পিঠা উৎসব অনুষ্ঠিত
পাবনার ঈশ্বরদীতে কবি কন্ঠে কবিতা পাঠের আসর ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদেন সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল।
উৎসবে প্রায় ২০ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী’র আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হুমায়ুন কবির বিপ্লব, ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও
দায়রা জজ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক ড. জাহিদুল ইসলাম জাহিদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম. রাজা, পরিষদের সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম সনু, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান বাবলু, নির্বাহী সদস্য আশিকুর রহমান লুলু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটন, সদস্য মাহাবুবুল হক দুদু, স্বরচিত কবিতা পাঠ করেন কবি যুধিষ্ঠীর কর্মকার, হাক্কে মাহমুল হক, আদু বালা শীল, পরিতোষ পাল প্রমুখ।