সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে দিনব্যাপি ‘শিল্পী মিলন মেলা’য় দুশো শিল্পীর অংশগ্রহণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ ০২:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
ঈশ্বরদীতে দিনব্যাপি ‘শিল্পী মিলন মেলা’য় দুশো শিল্পীর অংশগ্রহণ

পাবনার ঈশ্বরদী ও আশেপাশের বিভিন্ন এলাকার প্রায় দুইশো কন্ঠশিল্পী নিয়ে ব্যাতিক্রমী ‘শিল্পী মিলনমেলা’ দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর রূপপুর জিগাতলা এলাকার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘কলের গান’ এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী পাকশী রিসোর্টে এই শিল্পী মিলনমেলার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ‘কলের গান’র প্রতিষ্ঠাতা পরিচালক, বিটিভি ও বেতারের তালিকাভূক্ত কন্ঠশিল্পী মানিক মন্ডল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ল্যান্ড সার্ভে জজ আদালতের বিচারক সিরাজুল ইসলাম মামুন, সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী’র আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ছবি, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার,

নির্বাহী, সদস্য মাহাবুবুল হক দুদু, সবুজ পৃথিবী’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আর. কে. বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। শিল্পী মিলনমেলায় বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পীরা ছাড়াও স্থানীয় গুণিজন উপস্থিত ছিলেন। সন্ধ্যা থেকে রাত অবধি অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নানা ধরনের গান পরিবেশন করে দর্শক মাতান।