সোমবার, জুন ২২, ২০২৬

বিজিবির উদ্যোগে শিবগঞ্জ সীমান্তের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : ১০ জানুয়ারি ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : ১০ জানুয়ারি ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন
বিজিবির উদ্যোগে শিবগঞ্জ সীমান্তের অসহায়দের মাঝে  শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার অসহায় শীতার্তদের  মাঝে শীতবস্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শনিবার সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপি সংলগ্ন কিরণগঞ্জ ঈদমাঠে সীমান্ত এলাকার অসহায় শীতার্ত ৩০০ পিিরবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।