প্রধান শিক্ষক আকবার আলী আর নেই
রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকবার আলী (৫২) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চারঘাট উপজেলা ভায়ালক্ষীটুর ইউনিয়নের ডাকরা গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। তার বৃদ্ধ মা, স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রয়েছে।
জীবিত থাকালীন সময়ে তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অত্যান্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১চায় ডাকরা ডিগ্রী মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুকে তার কর্মস্থল আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারসহ প্রতিষ্টানের শিক্ষক-কর্মচারী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, ডাকরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন