শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ও অসহায় নারী ও পুরুষ দিনমজুর শ্রেণির ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের উদ্যোগে উপজেলার কিরণগঞ্জ বিওপি সংলগ্ন ঈদগাদ মাঠে এসব শীতবস্ত্র বিরতণ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সীমান্ত এলাকায় লোকজন ভীষণ দরিদ্র তাদের মোটিভেশনের অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে মাঝেমধ্যে চিকিৎসাসহ অন্যন্য সেবা এসব মানুষের প্রাপ্য কাজেই এধরণের সেবা অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আসিফ ও সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।