বাঘায় অসুস্থ সাংবাদিক লতিফ মিঞার বাড়িতে চাঁদ
রাজশাহীর বাঘায় অসুস্থ সাংবাদিক আবদুল লতিফ মিঞাকে দেখে আসলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। শনিবার (১০ জানুয়ারি)) বিকেলে অসুস্থ সাংবাদিক আবদুল লথিফ মিঞার বাঘা পৌরসভার নতুনপাড়া মহল্লার বাড়িতে দেখে শারীরিক খোঁজ খবর নিলেন চাঁদ।
জানা গেছে, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক ও সমকাল প্রতিনিধি আবদুল লতিফ মিঞা তিন সপ্তাহ থেকে অসুস্থ রয়েছে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন। অসুস্থতার খবর পেয়ে আবু সাঈদ চাঁদ স্থানীয় নেতাকর্মী নিয়ে তার বাড়িতে দেখতে যান।
আবু সাঈদ চাঁদের সাথে ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বিএনপির নেতা জালাল উদ্দীন, আব্দুস সামাদ, যুবদল নেতা তানভীর ফায়সাল তুর্য্য, রবিউল ইসলাম, রাব্বী হোসেন, রাজু আহমেদ, ছাত্রদল নেতা মোরসালিন মিশন, শ্রমিক দলের নেতা লিট প্রমুখ।