মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

শিবগঞ্জে সড়ক দুর্ঘনায় সবজি বিক্রেতা নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) ১১ জানুয়ারি ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) ১১ জানুয়ারি ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
শিবগঞ্জে সড়ক দুর্ঘনায় সবজি বিক্রেতা নিহত

সংবাদদাতাঃ শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আ্দুর কাদের(৫৫) নামে একজন সবজি বিক্রেতা নিহত হয়েছে। নিহত আব্দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা  শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের কালু হাজীর ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্র মতে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে  কাদের আলী শাহাবাজপুর সোনামসজিদ মধ্যবাজার এলাকায় বেগুন বিক্রি করতে যাবার সময় মাথা ঘুরে পড়ে যায়। এমন সময় ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আব্দুর কাদের নিহত হয়।

ঘটনারসত্যতা নিশ্চিত করে  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মো. হুমায়ুন কবির বলেন,সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।