সোমবার, জুন ২২, ২০২৬

ভোটারদের মতামতের ভিত্তিতে সংস্কার ও পরিবর্তন করতে চায় সরকার : সাবিহা সুলতানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ ০২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ ০২:৪২ অপরাহ্ন
ভোটারদের মতামতের ভিত্তিতে সংস্কার ও পরিবর্তন করতে চায় সরকার : সাবিহা সুলতানা

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোটের মাধ্যমে গণতন্ত্র সুসংহত করা হবে। ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আগামী নির্বাচন গণমানুষের নির্বাচন নিশ্চিত ও ভোটারদের মতামতের ভিত্তিতে সংস্কার ও পরিবর্তন করতে চায় সরকার। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আড়ানী ঈদগা মাঠে গণভোটের প্রচারণায় ওঠান বৈঠক এ কথা বলেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও আড়ানী পৌর প্রশাসক সাবিহা সুলতানা।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আড়ানী পৌরসভার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠানে মনির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে স্বাধীন ও শক্তিশালী করা, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়।

জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করা, যেখানে একটি উচ্চকক্ষ গঠনের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।

গণতন্ত্র জোরদার ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ, যার আওতায় প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বৃদ্ধি অন্তর্ভুক্ত।

জুলাই সনদে উল্লেখিত রাষ্ট্র সংস্কারমূলক কর্মসূচিসমূহ বাস্তবায়ন বাধ্যতামূলক করা, যাতে প্রতিশ্রুতি সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হয়। এ চারটি বিষয়ে নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও আড়ানী পৌর প্রশাসক সাবিহা সুলতানা আলোচনা করেন। #