সোমবার, জুন ২২, ২০২৬

লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: ১১ জানুয়ারি ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
লালপুর (নাটোর) প্রতিনিধি: ১১ জানুয়ারি ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের প্রায় ১৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেছেন ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব,মোঃ ফজলুর রহমান। শনিবার (১০ জানুযারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুুয়ারিয়া ইউনিয়নের  ডাঙ্গাপাড়া গ্রামে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সামনে  অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময়,  ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ দেখি। এই তীব্র শীতে এসব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এমডি) বজলুর রহমান, প্রকল্প ম্যানেজার সোহেল রানা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।