সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে  ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে হামিদুল মণ্ডল (৫০)এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার থানা পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) সকাল সারে আটটার দিকে উপজেলার  ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের একটি পতিত ধানের পতীত জমি থেকে উদ্ধার করে  শেরপুর থানা পুলিশ।

 নিহত হামিদুল মণ্ডল  উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ধানের টাকা কালেকশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।  ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।