সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ১১ জানুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ১১ জানুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন
শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (১১ জানুয়ারি  বিকালের দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।


 সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার ৮৮৮ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।