মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঢাকার সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ ঈশ্বরদীতে উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
ঢাকার সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ ঈশ্বরদীতে উদ্ধার

রাজধানীর খিলগাঁও এলাকার সাবেক ছাত্রদল নেতা ফসিউল আলম অনিক (৩০) এর ঝুলন্ত লাশ রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।


অনিক ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের রানা মোল্লার ছেলে। অনিক ঢাকার খিলগাঁও ৯ নং ওয়াড ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন বলে নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন।

 

পুলিশের দাবি দরজা ও জানালা বন্ধ অবস্থায় ঘরের দরজা ভেঙ্গে অনিকের লাশ তার নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তবে স্থানীয়রা এই মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে তবে রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।