মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চট্টগ্রাম-৯ আসন: জামায়াতের ফজলুল হক প্রার্থিতা ফিরে পেলেন না

সোনার দেশ ডেস্ক ১২ জানুয়ারি ২০২৬ ০১:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ জানুয়ারি ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
চট্টগ্রাম-৯ আসন: জামায়াতের ফজলুল হক প্রার্থিতা ফিরে পেলেন না

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে প্রার্থিতা পেতে এখন তাকে উচ্চ আদালতে যেতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর করে ইসি।

সম্প্রতি দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার।

ইসিতে আপিল করলেও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখল নির্বাচন কমিশন।

শুনানি শেষে একেএম ফজলুল হক বলেন, আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র সাবমিট না করেও বৈধ হয়েছেন। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি।

এখন আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ