সোমবার, আগস্ট ২৪, ২০২৬

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের আয়োজিত মেলার স্টল পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক ১২ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের আয়োজিত মেলার স্টল পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিভাগীয় প্রশাসন, রাজশাহীর আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভা উপলক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন প্রাঙ্গনে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। এ সময় তিনি বিভাগীয় প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন, আঞ্চলিক নির্বাচন অফিস ও রাজশাহী বিভাগের ৮টি জেলার স্টল পরিদর্শন করেন ও কার্যক্রম ঘুরে দেখেন।


এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন সহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী বিভাগের ৮টি জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।