বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জনগণের আলোকবর্তিকা: মিলন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। আপোস না করায় তাঁকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে। তিনি শুধু বিএনপির নেতা নয়। তিনি হচ্ছেন সারা দেশের মানুষের নেত্রী। কারণ তাঁর রাজনৈতিক প্রজ্ঞর কারনে জনগণের ভালবাসা পেয়েছিলেন। এ এদেশের জনগণের ভাগ্য উন্নয়নে তিনি ছিলেন আলোকবর্তিকা। কারণ তিনি সবাইকে নিয়ে দেশ গড়ে গেছেন।
তাঁর ভিতরে কোন প্রকার হিংসা বিদ্বেষ ছিলোনা বলে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোহনপুর উপজেলার মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বাকশিমইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজেনে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম জিয়ার সর্বদা আলেম ওলামাদের ভালবাসতেন। তাঁদের বিরুদ্ধে কিছু হলে তিনি আগে প্রতিবাদ জানাতেন। দেশে যখন পতিত সরকারের সাবেক স্বৈর প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা আরেশ ওলামাদের জঙ্গী ও সন্ত্রাষী বলে দেশ বিদেশে প্রচার করছিলো এবং তাদের উপরে অমানবিক নির্যাতন শুরু করেছিলোসে সে সময়ে তিনি তীব্র নিন্দা ও পতিবাদ করেছিলেন। শুধু তাইনয় যখন হেফাজতে ইসলামীর উপরে ফ্যাসিস্ট হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েছিলো তখন তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে তাঁদের পাশে যাওয়া এবং থাকার অনুরোধ করেছিলে বলে জানান তিনি।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়ার শেখ মকবুল হোসে, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএ নপির সদস্য কামরুজ্জামান হেনা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার সামসুজ্জাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট পৌর সভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান।