মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

হাত-পা মুখ বেঁধে রেখেছিল চোর, হোমিও চিকিৎসকের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৩ জানুয়ারি ২০২৬ ০১:০৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ জানুয়ারি ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
হাত-পা মুখ বেঁধে রেখেছিল চোর, হোমিও চিকিৎসকের মৃত্যু

ঘরে চোর ঢুকে হাত-পা ও মুখ বেঁধে রাখার পর এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে রাজধানীর রাজাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

৬৬ বছর বয়সি আনোয়ার উল্লাহ রাজাবাজারের ৫৮/১ নম্বর বাসায় থাকতেন। এ বাসার দোতলার ফ্ল্যাটে চোর ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে রাখে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “চোর এসে কাপড় দিয়ে মুখ বেঁধে রাখলে তার মৃত্যু হয়। তার মৃতদেহ স্কয়ার হাসপাতালে রয়েছে।”

তথ্যসূত্র: বিডিনিউজ