সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পোরশায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ১৩ জানুয়ারি ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ১৩ জানুয়ারি ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন
পোরশায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নওগাঁর পোরশায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম শাহ্।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৌফিকুর রহমান শাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাদেকুল ইসলাম।

এসময় উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব শাহজামাল শাহ্ চৌধুরী, ইব্রাহিম, মেহেদী হাসান বকুল, মোদাচ্ছের রহমান, ইকবাল শাহ্, আবুল কালাম আজাদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##