বগুড়ায় দুটি ইটভাটার চিমনী ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫ লাখ টাকা
বগুড়া সদরের অবৈধ তিনটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটার চিমনী সম্পূর্ণ ও একটির আংশিক ভেঙে দিয়েছে এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বগুড়া সদরের উপজেলা বিভিন্ন স্থানে এ অভিযান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
অভিযান পরিচলনা করা ইটভাটা গুলো হলো, সদরের সাবগ্রাম এলাকার মেসার্স সারিয়াকান্দি ব্রিকস, চকঝপু এলাকার পুলক ব্রিকস এবং বুজরুক মাঝিড়া এলাকার মেসার্স টিএমএসএস ব্রিকস। এরমধ্যে মেসার্স সারিয়াকান্দি ব্রিকস ও পুলক ব্রিকসের চিমনী সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে এবং টিএমএসএস ব্রিকসের আংশিক ভেঙে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।