সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী’র সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
রাজশাহী’র সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল রাজশাহীর বাঘা থানার গোকুলপুর ৫নং বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় MANCOZEB 75% DITHANEM  ৪৫-১০ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক জব্দ করেছে। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে জানান হয়, এক চোরাকারবারী নৌকা থেকে নেমে একটি কার্টন মাথায় নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে সে কার্টন ফেলে পালিয়ে যায়। কার্টন থেকে ওই কীটনাশক জব্দ করা হয়।

পলাতক চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।