চারঘাট সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
বুধবার ( ১৪ জানুয়ারি) আনুমানিক ৪:৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র এিকটি টহল দল অভিযান চটালিয়ে রাজশাহীর চারঘাট থানার পিরোজপুর পদ্মা নদীর চর ৫০ বোতল ভারতীয় মদ ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞপ্তিতে জানান হয়, এক মাদককারবারী পদ্মার চর দিয়ে বাংলাদেশের দিকে আসছিল। এ সময় টহল দল মাদক কারবারাবীকে ধরার জন্য ধাওয়া দিলে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।