সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শিবগঞ্জে ফেনসিডিল ও বিদেশি মদ সহ একজন গ্রেফতার

শিবগঞ্জ প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জে ফেনসিডিল ও বিদেশি মদ সহ একজন গ্রেফতার

শিবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমান ফেনসিডিল, মদ  ও নীল রংয়ের দুটি প্লাস্টিকের ড্রাম সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকযা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে মৃত মুনজুর হোসেনের ছেলে রিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়াল ঘরের পাশে বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ২৯৫ বোতল ফেনসিডিল ছয় বোতল ম্যাজিক মোমোন্টস ও ছয় বোতল সিগ্রামস ব্লেন্ডার্স বিদেশি মদ সহ রিপন  আলিকে (৩২) হাতেনাতে আটক করে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে একং আটককৃত রিপন আলিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।