সোমবার, জুন ২২, ২০২৬

সিংড়ায় শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ইউএনও

নাটোর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:১৩ অপরাহ্ন
সিংড়ায় শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ইউএনও

নাটোরের সিংড়ায় শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ছুটে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। রাতে শীতবস্ত্র নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন তিনি।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নে তৃতীয় লিঙ্গের বাসিন্দা ও মহেষচন্দ্রপুর এলাকার প্রতিবন্ধী শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু।


ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শীতে দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় নিয়ে পাশে দাঁড়াচ্ছি। যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হবো।