সোমবার, জুন ২২, ২০২৬

চারঘাটে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চারঘাট প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
চারঘাটে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাট উপজেলায় গনভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলা মিলানায়তনে আয়োজিত এই সেমিনার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশগ্রহন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ বলেন, গনতন্ত্রকে শক্তিশালি করতে ভোটারদের সচেতন অংশগ্রহন অত্যান্ত জরুরি। অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহনমুলক নির্বাচন নিশ্চিত করতে ভোটরদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন ভোট প্রদান শুধু একটি অধিকার নয় বরং এটি নাগরিক দ্বায়িত্ব। 


সেমিনারে আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, জনপ্রতিনিধি, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী, উপজেলা প্রাশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন। বক্তাগনসহ সেমিনারে উপস্থিত সকলে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। সেমিনার শেষে ভোটারদের অংশগ্রহনমূলক গনতন্ত্র গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। 


সেমিনার শেষে সিনিয়র কৃষি বিপনন অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে বেসরকারী এবং সরকারী সম্প্রসারন বিপনন সেবা ও উপকরন সরবরাহকারীদের মধ্যে সম্পর্কিত একদিনের প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাশসক আফিয়া আক্তার, উপ-পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর রাজশাহী শাহানা আখতার জাহান, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা সানোয়ার হোসেন।