সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় ১৬ মাসের শিশুকে নদীতে নিক্ষেপ মায়ের : অতঃপর...

নওগাঁ প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
পত্নীতলায় ১৬ মাসের শিশুকে নদীতে নিক্ষেপ মায়ের : অতঃপর...

মা তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে আত্রাই নদীতে নিক্ষেপ করলেন। মর্মন্তুদ এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নওগাঁর পত্নীতলা উপজেলায়। 

জানা যায়, শিশু আঞ্জুমান আয়াতকে পত্নীতলা উপজেলায় মামুদপুর ব্রিজ এর উপর থেকে আত্রাই নদীতে ফেলে দেন। পরে জানতে পেরে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ দ্রুত মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যান। নদীতে নিখোঁজ শিশুটির জন্য খোঁজ শুরু করলে স্থানীয় লোকজনের সহযোগিতায়  আত্রাই নদী থেকে ডুবন্ত শিশুটিকে নদীর পাড়ে অবস্থানরত মো. খমির শেখ নামক জনৈক ব্যক্তি উদ্ধার করে নদীর তীরে প্রাথমিক শুশ্রুষা করছেন। পরে শিশুটিকে উক্ত ব্যক্তির হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন থানা পুলিশের সদস্যরা। 

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ঘটনাটি অবগত হওয়ার পরপরই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি (পুলিশ সুপার) শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তি খমির শেখ (৬৫) কে ধন্যবাদ জানান এবং আর্থিক পুরস্কার প্রদান করেন। সেই সাথে উদ্ধারকারী এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা পুলিশ দলকেও ধন্যবাদ জানান 

শিশুটির বাবা মেহেদী হাসান জানান, ‘তার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন এবং এর প্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে। তিনি তার স্ত্রীর মানসিক চিকিৎসা এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান। তিনি উদ্ধারকারী ব্যক্তি খমির শেখ এর প্রতি ও শিশুটিকে পুলিশের গাড়িতে করে নিয়ে এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ জানান, ‘বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে।’