রাবি শিক্ষার্থী সাদমান সাদিকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের ৭০ ব্যাচের শিক্ষার্থী শাদমান সাদিকের মৃত্যুতে (ইন্না...রাজিউন) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের নামাজে জানাযা শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ রাবি কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ আছর টিকাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শাদমান সাদিক অসুস্থ্য হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সে ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর মু. আলী আসগরের পুত্র।