সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী বিভাগে নৃত্যে সেরা আজিজুল হক কলেজ, জারি গানে বগুড়ার বীট মডেল স্কুল

দীপক সরকার, বগুড়া: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দীপক সরকার, বগুড়া: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ন
রাজশাহী বিভাগে নৃত্যে সেরা আজিজুল হক কলেজ, জারি গানে বগুড়ার বীট মডেল স্কুল

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উচ্চাঙ্গ নৃত্য (ঘ) বিভাগে রাজশাহী বিভাগ সেরা হয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা মেঘা। সে বগুড়ার আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর নৃত্য বিভাগের শিক্ষার্থী। মেঘা রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনিত হয়েছে।

তার এই সাফল্যে সংগঠন এর সভাপতি লায়ন আব্দুল মোবিন ও সাধারণ সম্পাদক মোহা. মাহাবুব হাসান সোহাগ শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন।

অপরদিকে, জারি গান প্রতিযোগিতার ক- বিভাগে অংশ নিয়ে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার দলকে পেছনে ফেলে বগুড়া জেলার সেরা দল হিসেবে নির্বাচিত হয় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের জারি দল। জারি গানে তারা দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস তুলে ধরে। দলটির পরিবেশনা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।

এ অর্জনে জারি দলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল শিক্ষার ধারাকে আরও সমৃদ্ধ করবে।