সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে তিন কোটি টাকার মূল্যের হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে তিন কোটি টাকার মূল্যের হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩ দশমিক ১ কেজি হেরোইনসনহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। ধৃত আসামী মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে এবরান আলী (৫৫)। জব্দকৃত হেনোইনের বাজার মূল্য তিন কোটি দশ লাখ টাকা। 

ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার (১৭ ডিসেম্বর) ১:০৫ ঘটিকায় মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আসামী এবরানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ আসামীকে গ্রেফতার করা হয়।