রাজশাহী’র সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ
শনিবার (১৭ জানুয়ারি) আনুমানিক ৫৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল রাজশাহীর দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকার সরিষা খেত থেকে ভারতীয় BRONCOF-C সিরাপ-২৬ বোতল, MONOGOLD সিরাপ-৩ বোতল এবং ZEBISCAN সিরাপ- ৯ বোতল জব্দ করেছে।
ওইসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে উল্লিখিত সিরাপ জব্দ করা হয়। পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।