নাটোরে সেঞ্চুরি এগ্রো লিমিটেড এর বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
নাটোরে সেঞ্চুরি এগ্রো লিমিটেড এর উদ্যোগে ২৪তম বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন (২০২৬) অনুষ্ঠিত হয়েছে। বনভোজন, র্যাফেল ড্র ও আলোচনার মধ্যে দিয়ে শনিবার (১৭ জানুয়ারি) শহরতলির ইসলাবাড়ী এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব খামারে দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক এস,এম শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেঞ্চুরি এগ্রো লিমিটেড এর মজিদুল ইসলাম ফারুক, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সহ-সভাপতি সুফি সান্টু,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বাদশা আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম ডন, নাটোর জজ কোর্টের আইনজীবি আরিফুর রহমান, জাসাস নেতা আঃ খালেক, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম প্রমূখ।
দুপুরে মধ্যাহ্নভোজ এর পর শুরু হয়, মূল আকর্ষণ র্যাফেল “ড্র” এতে লটারীতে অংশ নেয়া ৪শ জনের মধ্যে বারো জন বিজয়ীকে পুরুস্কৃত করা হয়। এছারা যারা ৫টি করে লটারী টিকিট ক্রয় করেছিলেন তাদেরকেও দেয়া হয় শান্তনা পুরুষ্কার।
উল্লেখ্য সেঞ্চুরি এগ্রো লিমিটেড বাংলাদেশের একটি প্রধান বিপণন ও সরবরাহকারী সংস্থা যা ২০০২ সাল থেকে কৃষি, পোল্ট্রি, ডেইরি, অ্যাকোয়া এবং মানব স্বাস্থ্য খাতে বিশ্বমানের পণ্য আমদানি ও বিতরণ করে আসছে, যার লক্ষ্য খাদ্য নিরাপত্তা বৃদ্ধি ও কৃষকদের সহায়তা করা। সংস্থাটি উন্নত মানের বীজ, সার, কীটনাশক, পোল্ট্রি ও অ্যাকুয়া পণ্য সরবরাহ করে থাকে, যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে আসছে।