জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সািির্ভসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে ও উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় শনিবার (১৭ জানুয়ারি) নগরীর ২২ নং ওয়ার্ডের ঘোড়ামারা, ১৩ নং ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাগুলোতে লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। সেশন পরিচালনা করেন ব্লাস্ট এর প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস। স্থানীয় জনগনের সক্রিয় অংশগ্রহনে আয়োজিত এ উঠান বৈঠক জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি সভায় ৩১জন করে নারী-পুরুষ অংশ গ্রহন করে।