সোমবার, জুন ২২, ২০২৬

চারঘাটে সাম্যবাদী দল (এম এল) এর উদ্যোগে কমী সমাবেশ অনুষ্ঠিত

চারঘাট প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
চারঘাটে সাম্যবাদী দল (এম এল) এর উদ্যোগে কমী সমাবেশ অনুষ্ঠিত

জনগনের সার্বিক মুক্তির লক্ষ্যে ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) চারঘাট উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে চারঘাট কায্যালয় এই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমঃ ডাঃ এম এ হাকিমের সভাপিতত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর অঞ্চল-৩,সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কমঃ মোঃ মজিবুর রহমান।


এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক জাফর উল্লাহ,আব্দুর গফুর ,শ্রী দিলীপ রায়,সেলিম ও নওশাদ আলী সহ বিভিন্ন ইউনিয়নের কমীবৃন্দ উপস্থিত ছিলেন। চারঘাট উপজেলা শাখার জাফর উল্লাহকে সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তি কাউন্সিল এর কমিটি গঠন করা হয়।



বক্তারা বলেন জুলাই আগষ্টের শহীদের আত্নার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন মাধ্যমে কমী সভা শুরু হয়। সংস্কার বা জোড়াতালি নয়, শ্রমিক-কৃষক জনগনের হাতে ক্ষমতা চাই ও জনগনের সরকার সংবিধান রাষ্ট্র চাই।


তারা অরো বলেন নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে নিবার্চন বানচাল ও ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার সাম্রাজ্যবাদী ভারত-আওয়ামী ফ্যাসিস্টদের চক্রান্ত প্রতিরোধ করুন এবং জনগনের সার্বিক মুক্তির লক্ষ্যে ১৮ দফা কর্মসূচীর ভিত্তিতে  সর্বত্র সংগঠন গড়ে তুলুন। আগামী ২৩ ও ২৪ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম জাতীয় মুক্তি কাউন্সিল অধিবেশনে যোগদান ও সফল করার আহবান জানান।