সোমবার, আগস্ট ২৪, ২০২৬

গোদাগাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এস এম তিতুমীর

নিজস্ব প্রতিবেদক ১৭ জানুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ জানুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
গোদাগাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এস এম তিতুমীর

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক  প্রতিযোগিতায় গোদাগাড়ী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম তিতুমীর। বুধবার (০৮ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন একাডেমিক সুপার ভাইজার মো: আব্দুর রহমান।


তিনি শ্রেণি শিক্ষায় জ্ঞানভিত্তিক পাঠদান, ইন হাউজ প্রশিক্ষণসহ সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করেন। শ্রেণি শিক্ষকতার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিনি পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।



শিক্ষার্থীবান্ধব এই শিক্ষক ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে কৃতিত্ব ও দক্ষতার সাথে পাঠদান করে আসছেন। শ্রেষ্ঠ শিক্ষকের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এ অর্জন আমার একার না। আমার সহকর্মীসহ সবার। শ্রেষ্ঠত্ব অর্জন আনন্দের বৈকি তবে এতে অনুপ্রেরণার পাশাপাশি দায়িত্ববোধকেও অধিকতর সজাগ করে।


চেয়েছি শিক্ষার্থীরা প্রযুক্তিজ্ঞান সম্পন্ন আধুনিক, যুগোপযোগী ও পাঠ্যাভাসমুখর, সংস্কৃতমনা, মানবিক গুণ সম্পন্ন উদার হোক। লেখাপড়ার মানবৃদ্ধিতে শিক্ষার্থীদের প্রতি সবসময়ই সচেষ্ট। এমন সফলতা অনুপ্রেরণার সাথে সাথে বিদ্যালয়ের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছে।


উল্লেখ্য, তিনি ২০১৭ সাল থেকে রাজশাহী শিক্ষাবোর্ডের মূল্যায়ন পরীক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কেন্দ্রে অভ্যন্তরীণ পরীক্ষকের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করছেন। তিনি অত্যন্ত সংস্কৃতিমনা, একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও সম্পাদক।


বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও স্ক্রিপ্ট রাইটার, শিক্ষার্থীদের আসর ও সাহিত্য আসরের সঞ্চালক। তিনি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজসহ, ক্রীড়া ধারাভাষ্য ও শ্রেণিশৃঙ্খলা সচেতন, আবৃত্তি শিল্পী। তিনি প্রমিত ও শুদ্ধ উচ্চারণ চর্চা করেন । নাট্যকার, তার রচিত গল্প থেকে টেলিফিল্ম তৈরি হয়েছে, তার প্রকাশিত গ্রন্থ আছে। প্রকাশনা ও প্রিন্ট মিডিয়াতে তিনি সরব থাকেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেছেন।