পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির দোয়ার মাহফিল অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বাজকোলা গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মাটিন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, পত্নীতলা উপজেলা মহিলাদলের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, মহিলাদলের সহ-সভাপতি
মৌসুমী সুলতানা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোজাফ্ফর রহমান, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সাহির শিপু, বাবলু, তানিম, মামুন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজকোলা গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।