সোমবার, জুন ২২, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জানুয়ারি ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জানুয়ারি ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 রোববার (১৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর মুহা: আব্দুল্যাহিল কামাল উপস্থিত ছিলেন।

খেলার উদ্বোধন করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মাদ আতাউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতার জন্য না খেলে সারা বছর খেলা অব্যাহত রাখার পরামর্শ দেন।