চাঁপাইনবাবগঞ্জে পদ্মা পাড়ের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা পাড়ের বাসিন্দা ও নদীর ভাঙনকবলিত এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলীগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়শন অব বাংলাদেশ। রোববার (১৮ জানুয়ারি) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী ও মহারাজনগর এলাকায় অসহায়-দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলন, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শফিউল আজম, মো. রফিকুল ইসলাম বাবু ও জুলফিকার আলম সুমনসহ অন্যরা।
উল্লেখ্য , আলীগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়শন অব বাংলাদেশ হচ্ছে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন।