মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নওগাঁয় গম বীজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
নওগাঁয় গম বীজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় ২০২৫- ২০২৬ অর্থবৎসরে গম বীজ উৎপাদনে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় এক দিনব্যাপী ৫ উপজেলার মোট ৫০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 


রোববার (১৮ জানুয়ারি) বেলা ১০টায় পত্নীতলা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের আয়োজনে এবং গম বীজ উৎপাদনে কৃষি প্রণোদনা কর্মসূচি, কৃষি মন্ত্রণালয় এর অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 


এ সময় প্রশিক্ষণ প্রদান করেন- পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, বিডব্লিউএমআরআই দিনাজপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আওলাদ খান, ডিএই নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, বিডব্লিউএমআরআই রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা হোসনে আরা।