বাঘায় নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
রাজশাহীর বাঘায় পাঞ্জাতন সরকার (৮০) নামের এক নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাঘা টেলিফোন এক্সচেঞ্জের পেছনে বাঁশ ঝাড়ের এক গর্ত থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। পাঞ্জাতন সরকার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে।
জানা গেছে, পাঞ্জাতন সরকার ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে বাঘা থানায় তার ছেলে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১ মাস ১৮ দিন পর তার পাশের বাড়ির বজলুর রহমানের হারিয়ে যাওয়া জুতা খুঁজতে গিয়ে নাকে পচা গন্ধ অনুভাব করে।
এগিয়ে গিয়ে দেখেন একটি কঙ্কাল পড়ে আছে। বিষয়াটি স্থানীয়দের পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে তার লাঠি, লুঙ্গি, সোয়েটার, পাঞ্জাবি দেখে পরিবারের লোকজন পাঞ্জাতন সরকারকে চিহৃত করা হয়।
এ বিষয়ে কৃদ্ধের ছেলে হাফিজুল ইসলাম বলেন, আমার বাবা লাঠির উপর ভর করে চলাফেরা করে। ১ ডিসেম্বর বাবা সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। বাড়ির পাশের বজলুর জুতা হারিয়ে য্য়া। তার ধারনা কুকুরে নিয়ে যেতে পারে। সে বাড়ির পেছনে জুতা খুঁজতে গেলে বাবার কঙ্কাল দেখতে পায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, শুকিয়ে যাওয়া কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। তবে পাঞ্জাতন সরকার নিখোঁজের বিষয়ে ১ মাস ১৮ দিন আগে তার ছেলে হাফিজুল ইসলাম বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন। ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।