পাবনা-১আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮পাবনা-১(সাঁথিয়া)আসনে নির্বাচন কমিশন কর্তৃক পুনঃতফসিল ঘোষণার পর নতুন করে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। রোববার (১৮জানুয়ারি) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার নিকট তিনি মনোনয়পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমদানের সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী সান্টু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। মনোনয়নপত্র জমাদান শেষে ভিপি শামসুর রহমান বলেন, আমি বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী।আমি বিপুল ভোটে জয় লাভ করবো বলে আশাবাদী।