শনিবার, আগস্ট ২২, ২০২৬

দ্বৈত নাগরিকত্ব-খেলাপি প্রশ্নে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ জামায়াতের

সোনার দেশ ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
দ্বৈত নাগরিকত্ব-খেলাপি প্রশ্নে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ জামায়াতের
ফাইল ছবি

প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে জামায়াত।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব এ দুটি প্রধান বিষয়কে বিবেচনায় নিয়েছে ইসি। তবে একই ধরনের ঘটনায় কারও মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে আর কারও বৈধ ঘোষণা করা হচ্ছে।

এটি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

এর আগে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। 

বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করে জামায়াত। তবে এরই মধ্যে কিছু ভিন্ন চিত্র দেখা যাওয়ায় প্রতিকারের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াত।

তথ্যসূত্র: বাংলানিউজ