রাজশাহীতে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবনগর, ইউসুফপুর ও আলাইপুর বিওপি কর্তৃক পৃথক তিনটি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল সাহেবনগর বিওপি’র গোদাগাড়ী থানার হেমান্তনগর এলাকার মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদ, ১৯৭ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করতে সক্ষম হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে টিনের ডোঙ্গা ও মাদক ফেলে মাদক কারবারি পালিয়ে যায়।
রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৫০ মিনিটে ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন সিপাহীপাড়া এলাকার আমবাগানে তল্লাশী চালিয়ে মালিবকবিহীন ১০হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৬ হাজার পিস এলইডি লাইট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা জমা দেওয়া হয়েছে।
একইদিন আনুমানিক বিকেল ৪ ঘটিকায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানার মিডিলচর কাশবন এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মত জব্দ করে। এ সময় এক চোরাকারবারি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।