মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জানুয়ারি ২০২৬ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জানুয়ারি ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা চরমাজারদিয়া এবং সোনাইকান্দি বিওপি কর্তৃক পৃথক দুইটি অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

 সোমবার (১৯ জানুয়ারি) আনুমানিক রাত ৪০ মিনিটে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৪ বোতল ZEBISCAN সিরাপ জব্দ করেছে। এ সময় মাদক বহনকারি ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একইদিন আনুমানিক ৬ ঘটিকায় সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল দামকুড়া থানার সোনাইকান্দি পদ্মার চর এলাকার নিকটস্থ ঝাউবাগানের ভিতরে তল্লাশী চালিয়ে একটি বস্তায় মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় BRONCOFE-C সিরাপ, ১৪ বোতল MONOGOLD সিরাপ এবং ০৩ বোতল CHOCO সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।