বয়লারে ফাটল: বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বয়লারে ফাটলের কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক সোমবার বলেন, ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি চারটি ইউনিট আছে। সবশেষ ইউনিটটি রোববার দুপুরে বন্ধ হয়ে গেছে। ফলে এই কেন্দ্রে আর কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।
তথ্যসূত্র: বিডিনিউজ