সোমবার, জুন ২২, ২০২৬

জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সািির্ভসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে ও উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় গত ১৮-১৯ জানুয়ারি নগরীর ২৮ নং ওয়ার্ডের মিজানের মোড়, ২০ নং ওয়ার্ডের মুন্সিডাঙ্গা ও বেলদারপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।


আলোচনা সভাগুলোতে লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন। সেশন পরিচালনা করেন ব্লাস্ট এর প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস। স্থানীয় জনগনের সক্রিয় অংশগ্রহনে আয়োজিত এ উঠান বৈঠক জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি সভায় ৩১জন করে নারী-পুরুষ অংশ গ্রহন করে।