সোমবার, জুন ২২, ২০২৬

বদলগাছীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শীতের পোশাক ও ল্যাপটপ বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ২১ জানুয়ারি ২০২৬ ০১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ২১ জানুয়ারি ২০২৬ ০১:২১ অপরাহ্ন
বদলগাছীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শীতের পোশাক ও ল্যাপটপ বিতরণ

নওগাঁর বদলগাছী শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় কোলা ইউনিয়নে কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, শীতের পোশাক ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় গণস্বাক্ষরতা অভিযান এবং বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর উদ্যোগে বাস্তবায়িত “শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়নে  মঙলবার ২০ জানুয়ারি সকাল ১১ টায় কোলা ইউনিয়নের ভান্ডাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভান্ডাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সোয়েটার এবং ভান্ডাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও ভান্ডাপুর বালিকা বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীদের মাঝে ৬০০ টি ব্যাগ এবং ৬০০ টি সোয়েটার বিতরণ করা হয়।

এছাড়াও ইউনিয়নের ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের লক্ষ্যে ৭টি ল্যাপটপ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক শেখার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলার নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছনি। ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার মো, শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো, আমিরুর ইসলাম,

এ সময় গণসাক্ষরতা অভিযানের ড. মোস্তাফিজুর রহমান, বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক, প্রকল্পভুক্ত কোলা ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।